মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার
জাতীয়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে : মৎস্য ও  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

 স্টাফ রিপোর্টার:  নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। 

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাস অতিক্রম করেছে। এর মধ্যেই নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকারগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেগুলোর প্রতিটি বাস্তবায়নে সরকার কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে। 

তিনি বলেন, সরকার ইতোমধ্যেই  ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতা চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খননসহ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে।

প্রতিমন্ত্রী সবার সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। টাঙ্গাইলের বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে অনন্য ভূমিকা রাখে; আর কবিতা মানুষের অন্তর্গত মানবিকতা ও  মূল্যবোধকে জাগ্রত করে।

কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে পুরো আয়োজন।

দুই দিনব্যাপী এই উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হবে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz