মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার
জাতীয়

নাতির মৃত্যুর গুঞ্জনে প্রাণ গেল নানি আফিয়া বেগমের

নাতির মৃত্যুর গুঞ্জনে প্রাণ গেল নানি আফিয়া বেগমের

নাতির মৃত্যুর গুঞ্জনে প্রাণ গেল নানি আফিয়া বেগমের

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে মারা গেছেন আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী আফিয়া বেগম।

স্থানীয় ইপি সদস্য (মেম্বার) গোলাম নবী খোকন জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে নির্জন স্থানে ধূমপান করছিলেন রিফাত।

এ সময় তার বয়সী কিশোর স্থানীয় মোহাম্মদ নাসির হোসেনের ছেলে মোহাম্মদ নাঈম (১৭) ধূমপানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবেন বলে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে রাতে নাঈমের পক্ষ হয়ে একদল কিশোর রিফাতকে মারধর করে। এ সময় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে রিফাতের মৃত্যুর খবর।

নাতির মৃত্যুর খবর শুনে আতঙ্কগ্রস্ত হয়ে নানি আফিয়া বেগম ঘটনাস্থলে ছুটে এসে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা নানি ও নাতি উভয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রিফাত হোসেন সিয়ামকে চিকিৎসা দেওয়া হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আফিয়া বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।

নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে মারা গেছেন।’

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz