জাতীয়

ডাকাতির পর প্রবাসীর স্ত্রী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ!

ডাকাতির পর প্রবাসীর স্ত্রী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ!

ডাকাতির পর প্রবাসীর স্ত্রী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ!

 কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মাতামুহুরীতে ডাকাতি করতে গিয়ে দুবাই প্রবাসীর স্ত্রী ও তাঁর স্কুল পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার সিকদারপাড়া ডলনিরঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত, তানজিদসহ ছয়জনকে আটক করা হয়েছে। তারা সবাই পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। প্রথমে তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। একপর্যায়ে বাড়ির গৃহকর্ত্রী ও তাঁর মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে। গুরুতর আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ভুক্তভোগী ছাত্রীর মামা মারুফ জানান, তাঁর বোন ও স্কুল পড়ুয়া মেয়েকে পাশবিক অত্যাচার করেছে ডাকাতদল। বর্তমানে তাঁর ভাগনির অবস্থা আশঙ্কাজনক। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা দিচ্ছেন। এদিকে এ ঘটনা কেন্দ্র করে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। গতকাল সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে।