বাগেরহাটে ছুরিকাঘাতে কৃষক দলের নেতা খুন
প্রভাতী খবর ডেস্ক:
বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনিসুর রহমান বাদল মোড়ল (৪০) নামের কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়ল (৪৫) গুরুতর আহত হন। বুধবার সকালে আনিসুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গতকাল ফকিরহাট থানার ওসি শেখ সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। আনিসুর বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। আব্দুল্লাহ একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।