জাতীয়

পে স্কেলের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী, জুলাই থেকে কার্যকর

পে স্কেলের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী, জুলাই থেকে কার্যকর

পে স্কেলের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

 জুলাই থেকে কার্যকর

 অনলাইন ডেস্ক:

বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী| সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় সংসদে নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

১ জুন বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এ খাতের বরাদ্দ নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। মূল্যস্ফীতিজনিত কারণে ইতোমধ্যেই জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারিদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই (২০২৬) হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।’

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চল এর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

অর্থমন্ত্রীর এ বক্তব্য অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো তথা পে স্কেল আগামী মাস থেকেই কার্যকর হচ্ছে।