চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক
অনলাইন ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগকর্মী সাব্বির হোসেনকে (২২) আটক করেছে পুলিশ। ১১ জুন বৃহস্পতিবার ভোরে উপজেলার লোকনাথপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সাব্বির লোকনাথপুর গ্রামের আলম হোসেনের ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাব্বিরকে আটক করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনে এ ধরনের প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।