জাতীয়

মুলতবি ছাড়াই চলবে পল্লবীর শিশু হত্যার আপিল শুনানি

মুলতবি ছাড়াই চলবে পল্লবীর শিশু হত্যার আপিল শুনানি

সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল

মুলতবি ছাড়াই চলবে পল্লবীর শিশু হত্যার আপিল শুনানি

অনলাইন ডেক্স:

উচ্চ আদালতে পল্লবীর শিশুসহ অন্যান্য ধর্ষণ হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে। রাষ্ট্রপক্ষ থেকে মামলার শুনানিতে কোনো মুলতবি আবেদন করা হবে না। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে পল্লবীর শিশু হত্যায় আপিল মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। তিনি নিজে এই হত্যা মামলার শুনানি করবেন।

এর আগে গত বুধবার নারী শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন। পল্লবীর শিশু ধর্ষণ হত্যা মামলাটি রোববার হাইকোর্টের কার্যতালিকায় থাকতে পারে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে গত জুন পল্লবীর আট বছরের শিশুকে ধর্ষণ হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে পৌঁছে। জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শিশুটিকে ধর্ষণের পর হত্যার দায়ে সোহেল রানা তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটের বাসিন্দা আসামি সোহেল রানা ঘটনার পর বাসার শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। বাসা থেকে তাঁর স্ত্রীকে তখনই আটক করা হয়। ঘটনায় মামলা করেন ভুক্তভোগীশিশুর বাবা।