জাতীয়

কিশোরীকে গণধর্ষণের সময় হাতেনাতে ধরল পুলিশ, আটক ৩

কিশোরীকে গণধর্ষণের সময় হাতেনাতে ধরল পুলিশ, আটক ৩

কিশোরীকে গণধর্ষণের সময় হাতেনাতে ধরল পুলিশ, আটক ৩

ঠাকুরগাঁও সংবাদদাতা:

ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারের পাশের একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে।

আটককৃত হলেন—মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)। এর মধ্যে তামিম ইসলাম কালিতলা এলাকার মো. আনারুলের ছেলে, মো. রনি একই এলাকার মো. মিন্টুর ছেলে এবং  রহমানের ছেলে মাসুদ মজিদুর।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মায়া (রূপক নাম) নামে এক কিশোরীর সঙ্গে এক সপ্তাহ আগে তামিম ইসলামের পরিচয় হয়।

গতকাল বিকেলে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। ঠাকুরগাঁও শহরে ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন ঘরে’ ওই কিশোরীকে নিয়ে তার দুই বন্ধু রনি ও মাসুদসহ পালাক্রমে ধর্ষণ করেন। পুলিশের টহলদল রাত ৩টার দিকে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি বুঝতে পেরে তিন যুবককে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।