খেলা

৩৫ বছর পর বিশ্বকাপের ম্যাচ পার্টিতে শিক্ষক-ছাত্রের পুনর্মিলন

৩৫ বছর পর বিশ্বকাপের ম্যাচ পার্টিতে শিক্ষক-ছাত্রের পুনর্মিলন

৩৫ বছর পর বিশ্বকাপের ম্যাচ পার্টিতে শিক্ষক-ছাত্রের পুনর্মিলন

ক্রীড়া ডেস্ক:

বিশ্বকাপে কেপ ভার্দে ও উরুগুয়ের গ্রুপ ম্যাচ দেখতে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে আয়োজন করা হয় একটি ‘ওয়াচ পার্টি’র। দীর্ঘ ৩৫ বছর পর অপ্রত্যাশিতভাবে ওয়াচ পার্টিতে দেখা হয় এক শিক্ষক এবং তার ছাত্রের।

এতে আবেগঘন পুনর্মিলনী ঘটে জিল টাকার এবং ইভান সিলভার। ভিন্ন এক পরিবেশে দুজনের অপ্রত্যাশিত দেখা হওয়ার অভিজ্ঞতা নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন জিল টাকার। 

মুহূর্তে ভাইরাল হয়ে যায় জিল টাকার এক্সের পোস্টটি। আলোড়ন সৃষ্টি করে নেটদুনিয়ায়।

এই সুন্দর ও আবেগপূর্ণ ঘটনাটি শুধু এই শিক্ষক-ছাত্রকেই নয়, বরং পুরো ফুটবলবিশ্বকেও মুগ্ধ করেছে। 

জিল টাকার ছিলেন পিস কর্পসের একজন ইংরেজি শিক্ষক, যিনি ১৯৯২ সালে কেপ ভার্দের সান্তিয়াগো দ্বীপে ইভান সিলভাকে পড়িয়েছিলেন।

আচমকা ওয়াচ পার্টি দেখার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সিএসবি স্পোর্টস। সেখানে দুজনের কিভাবে দেখা হলো তার বর্ণনা করেন।

ইভান সিলভা ওকল্যান্ডে কেপ ভার্দ জাতীয় দলের খেলা উপলক্ষে এই ওয়াচ পার্টির আয়োজন করেছিলেন।

জিল টাকার অনলাইনে পার্টিটির খোঁজ পেয়ে সেখানে যান, কারণ তিনি অতীতে কেপ ভার্দে শিক্ষকতা করার সুবাদে দেশটির প্রতি ভালোবাসা অনুভব করতেন।

পার্টিতে ইভান সিলভার সাথে কথা বলার এক পর্যায়ে জিল টাকার তার নাম জিজ্ঞেস করেন এবং চমকে ওঠেন যখন ইভান জানান যে তিনি জিলের সাবেক ছাত্র ছিলেন।

তারা দুজনই অবাক হয়ে আবিষ্কার করেন, দীর্ঘ ২০ বছর ধরে তারা নর্থ ওকল্যান্ডে একে অপরের থেকে মাত্র এক মাইলেরও কম দূরত্বে বসবাস করে আসছিলেন। অথচ কেউ কারো খবর জানতেন না!

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো কেপ ভার্দে খেলার যোগ্যতা অর্জন করে এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস গড়ে, যা এই ফুটবলীয় উৎসব এবং পুনর্মিলনকে আরো বিশেষ করে তুলেছে।