মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
জাতীয়

হাম ও উপসর্গে সাড়ে তিন মাসে ৭২৯ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ শিশু। ৩ জুলাই শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাম ও উপসর্গে সাড়ে তিন মাসে ৭২৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে সাড়ে তিন মাসে ৭২৯ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক :  

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ শিশু।

৩ জুলাই শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৬৩৬ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও ১৩৯ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯৬৮ শিশু।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। এর মধ্যে পরীক্ষাগারে ১২ হাজার ৪২৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ২৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৫৪৩ শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এ রোগের জটিলতা বেশি দেখা দেওয়ায় উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz