চকবাজারে আশিক টাওয়ারে আগুন
নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার চকবাজারে খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কেটের আশিক টাওয়ারের সাততলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে।
শনিবার দুপুর দেড়টায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ সমকালকে বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, তৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কোনো হতাহতের তথ্য জানা যায়নি।