মূল খবরে যান

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা: ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকার বেশিজলবায়ু সম্মেলন (কপ-৩১) শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানগভীর রাতে ইরানের হরমোজগানে হামলা, দফায় দফায় বিস্ফোরণঅন্য আসামিদের সাথে আদালতে আসতে চান জিয়াউল, আপত্তি নেই বাকি ১০ আসামিরগ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রীবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতসফটওয়্যার জটিলতা: প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লকএমপির বাড়িতে আগুন লেগেছে না লাগানো হয়েছে তা তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘ভণ্ডামি’ বলছেন সোহেল তাজ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরই দেশে ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, এর কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘ভণ্ডামি’ বলছেন সোহেল তাজ

হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘ভণ্ডামি’ বলছেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরই দেশে ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, এর কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

 শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে সোহেল তাজ এ সমালোচনা করেন। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:

একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।

গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সাথে বিস্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র/জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি/লুটপাট করে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করা সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।

আত্মসমালোচনা এবং আত্মউপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভবনা খুবই কম।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz