জাতীয়

বটবাহিনী দেশের জন্য বড় হুমকি

বটবাহিনী দেশের জন্য বড় হুমকি

বটবাহিনী দেশের জন্য বড় হুমকি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের জন্য এ মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? এর উত্তরে অনেকেই বলবেন অর্থনৈতিক সংকট মোকাবেলা, কেউবা বলবেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু আমাদের সবার অলক্ষ্যে একটি নতুন হুমকি দানা বাঁধছে।

আমরা এ হুমকি অনুভব করছি প্রতি মুহূর্তে, নতুন এ আপদ আমাদের রাষ্ট্র, সমাজ এবং পারিবারিক জীবনকে করে তুলছে দুর্বিষহ, কিন্তু আমরা এ সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে পারছি না। আমরা মনে করছি এটাই নিয়তি। বলছি, সোশ্যাল মিডিয়ায় বটবাহিনীর কথা।

ইন্টারনেট ও স্মার্টফোনের সহজলভ্যতায় বাংলাদেশে গত এক দশকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এ ডিজিটাল দুনিয়া এখন শুধু মতপ্রকাশের ক্ষেত্রই নয়, রাজনৈতিক প্রভাব বিস্তার, জনমত নির্মাণ, বাণিজ্যযুদ্ধ-এমনকি চরিত্রহননের এক নতুন ক্ষেত্রে পরিণত হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ দাবি করেছেন, দেশের সাইবার জগতের মোট ট্রাফিকের ৬০ থেকে ৭০ শতাংশই বট বা কৃত্রিম কার্যকলাপ।

তিনি বলেছেন, এ বাস্তবতা না বুঝে সাইবার বুলিং বা অনলাইন প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে ভুল সিদ্ধান্তে পৌঁছানোর ঝুঁকি থেকেই যায়। সাম্প্রতিক সময়ের অনলাইন ট্রাফিক বিশ্লেষণের তথ্য তুলে ধরে রেহান আসিফ আসাদ বলেন, অনলাইনে মন্তব্য, প্রতিক্রিয়া ও ইন্টারঅ্যাকশনের বড় অংশই প্রকৃত ব্যবহারকারীর নয়।

অর্গানিক বনাম নন-অর্গানিক ট্রাফিক আলাদা করতে না পারলে সমস্যার মূল জায়গা চিহ্নিত করা কঠিন।