জাতীয়

সব মাদরাসায় পিটি ও খেলাধুলার আয়োজন নিয়ে নতুন নির্দেশনা

সব মাদরাসায় পিটি ও খেলাধুলার আয়োজন নিয়ে নতুন নির্দেশনা

সব মাদরাসায় পিটি ও খেলাধুলার আয়োজন নিয়ে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক:

দেশের সব মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক না থাকা মাদরাসাগুলোকে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দেওয়া ও শূন্য পদে দ্রুত পূরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‌‘বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ–যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করা আবশ্যক। এ অবস্থায়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকেরা তাঁদের মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজনপূর্বক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।

’তাতে আরো বলা হয়েছে, ‘যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ রয়েছে, সেগুলোয় কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে ওই দায়িত্ব পালন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানরা দায়িত্ব প্রদান করবেন। একই সঙ্গে ওই শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’