মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
জাতীয়

খেলা শেষ, খোদা হাফেজ ! : মাহফুজ আলম

ফেসবুক ওয়ালে দেওয়া দীর্ঘ এই পোস্টে মাহফুজ আলম অভিযোগ করেন যে, কিছু রাজনৈতিক কুশীলব নিজেদের নির্বাচনী বৈতরণী পার করার জন্য ফার-রাইট বা উগ্র ডানপন্থী উপাদানগুলোকে ভাড়াটে হিসেবে ব্যবহার করেছে। তার মতে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হওয়ার পর এখন সেই বলয়টি এসব গোষ্ঠী থেকে নিজেদের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে।

খেলা শেষ, খোদা হাফেজ ! : মাহফুজ আলম

খেলা শেষ, খোদা হাফেজ !

মাহফুজ আলম

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উগ্র ডানপন্থী বা 'ফার-রাইট' গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। "খেলা শেষ, খোদা হাফেজ!" শিরোনামের ফেসবুক পোস্টে তিনি মব সন্ত্রাস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক স্বার্থে চরমপন্থীদের ব্যবহারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

নিজের ফেসবুক ওয়ালে দেওয়া দীর্ঘ এই পোস্টে মাহফুজ আলম অভিযোগ করেন যে, কিছু রাজনৈতিক কুশীলব নিজেদের নির্বাচনী বৈতরণী পার করার জন্য ফার-রাইট বা উগ্র ডানপন্থী উপাদানগুলোকে ভাড়াটে হিসেবে ব্যবহার করেছে। তার মতে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হওয়ার পর এখন সেই বলয়টি এসব গোষ্ঠী থেকে নিজেদের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে।

তিনি আরও উল্লেখ করেন যে, মাজার, পত্রিকা অফিস এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে যেসব হামলার ঘটনা ঘটেছে, তার পেছনে এই ফার-রাইট গুন্ডাতন্ত্র সরাসরি দায়ী। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে একটি সর্বজনীন আন্দোলনের পরিবর্তে উদ্দেশ্যমূলকভাবে 'ইসলামি' বা 'ঐতিহ্যবাদী' বিপ্লব হিসেবে প্রতিষ্ঠার যে চেষ্টা চালানো হয়েছে, তাতে ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে আন্দোলনটি সম্পর্কে এক ধরনের বীতশ্রদ্ধা তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

মাহফুজ আলম জানান, তিনি গত বছর থেকেই এই ডিজিটাল মব ও চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যার কারণে তাঁকে নানামুখী হেনস্তার শিকার হতে হয়েছে। সবশেষে তিনি "সামনের দিনগুলি সবার জন্য রেকনিঙ" বা হিসাব-নিকাশের দিন বলে একটি সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তার এই বিস্ফোরক মন্তব্য বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং উগ্রবাদের উত্থান রোধে তার এই বিশ্লেষণ বেশ তাৎপর্যপূর্ণ।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz