মূল খবরে যান

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
মার্কিন ডিএফসির অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, খুলছে বেসরকারি বিনিয়োগের নতুন দুয়ারপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: রুমী সভাপতি, রিমু সাধারণ সম্পাদকজবিতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা সন্দেহে আটক ৫ কর্মকর্তা, প্রক্টরের কাছে সোপর্দআনুষ্ঠানিক শর্ত পেলে বিবেচনা করা হবে: শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীছোট এক পিতলের রিংয়ে বদলে গিয়েছিল যুদ্ধের মোড়: বিজ্ঞানী টিলি শিলিংয়ের গল্পডিজিটাল বিনোদন ও কাঠামোগত সংকটে কমছে পাঠকের সংখ্যা, বৈশ্বিক সূচকে পেছনের সারিতে বাংলাদেশনির্ধারিত সময়ে মজুরি কার্যকরের তাগিদ: স্থগিত সভা দ্রুত আহ্বানের দাবি পোশাকশিল্প মালিকদেরব্র্যান্ড প্রমোশন নিয়ে বিতর্ক: অপু বিশ্বাস ও পরীমণির পালটাপালটি মন্তব্য
সাহিত্য

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

বিনোদন প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পীদের শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে শুক্রবার দিনভর বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা সানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

ফল ঘোষণার পর শিবা সানু বলেন, ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে শিল্পীদের আস্থা অর্জনই হবে তার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি শিল্পী সমিতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয়ও ব্যক্ত করেন।’

অন্যদিকে জয় চৌধুরী বলেন, ‘নির্বাচন পর্যন্ত তাদের পথচলা সহজ ছিল না। তবে শিল্পীদের ভালোবাসা ও সমর্থনে তারা সফল হয়েছেন। পাশাপাশি নির্বাচনকে ঘিরে গঠনমূলক পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।’

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক ডি এ তায়েব, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলীরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব।

সাহিত্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz