জাতীয়

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

অনলাইন ডেস্ক:  

সদ্য সমাপ্ত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

১২ জুলাই রবিবার জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বর্তমান রাজস্ব পরিস্থিতি ও কর ফাঁকির বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপের তথ্য তুলে ধরেন। 

যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল এর এক প্রশ্নের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, চলতি ২০২৩–২০২৬ অর্থবছরে অভ্যন্তরীণ খাত হতে জাতীয় রাজস্ব বোর্ডের অংশের রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত সাময়িকভাবে মোট ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকার রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে।