মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
জাতীয়

বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের বড় ঘোষণা

বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের বড় ঘোষণা

বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের বড় ঘোষণা

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের বন্যায় ঘর হারানো ৩০০ পরিবারের জন্য দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর নির্মাণের বড় উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

১২ জুলাই রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, বন্যাপরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেওয়া হবে। তবে তহবিল সংগ্রহের পরিমাণ বাড়লে ঘর নির্মাণ ও ত্রাণ কার্যক্রমের পরিধিও আরও সম্প্রসারণ করা হবে।

পোস্টে আরও জানানো হয়, বাঁশখালীর ক্ষতিগ্রস্ত চারটি ইউনিয়নের দুই হাজার বন্যাদুর্গত পরিবারের কাছে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকায় আরও চার হাজার খাদ্যসামগ্রীর প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে। সেগুলো রাতেই চট্টগ্রামে পাঠানো হবে। পরদিন সকালে আটটি উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে।

দেশ-বিদেশের বিত্তবানদের এই মানবিক উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান তিনি।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধসহ জরুরি সহায়তা পৌঁছে দেয়। এবার পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে গৃহহারা পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের ঘোষণাকে বন্যাদুর্গতদের দীর্ঘমেয়াদি সহায়তার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz