মূল খবরে যান

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ, COP31-এ বড় প্রত্যাশাআইডিইবিতে ৩৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটিপোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের চিহ্নিত করা হচ্ছে: শ্রমমন্ত্রী৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমানশ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় বিস্ফোরক ও নাশকতার মামলায় আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তারআগামী পাঁচ বছরের মধ্যে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ: হুইপ অপুপ্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ
বাণিজ্য

পুঁজিবাজার চাঙা করার নামে রোডশোর কোনো প্রয়োজন নেই: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার চাঙা করার নামে রোডশোর কোনো প্রয়োজন নেই: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার চাঙা করার নামে রোডশোর কোনো প্রয়োজন নেই: বিএসইসি চেয়ারম্যান

 অনলাইন ডেস্ক:

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, পুঁজিবাজার চাঙা করার নামে রোডশোর কোনো প্রয়োজন নেই। ভালো ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্তির মাধ্যমে মার্কেটকে আকর্ষণীয় করতে পারলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে। শনিবার (১৮ জুলাই) পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

রোডশোর নামে অর্থ অপচয় কোনোভাবেই সমর্থনযোগ্য নয় উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, ব্রোকারেজ হাউজগুলোর অনিয়ম নিয়ন্ত্রণে বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম চলছে। হাউজগুলোতে ঘন ঘন অডিটের ব্যবস্থা নেয়া হচ্ছে, এতে পুঁজিবাজারে স্বচ্ছতা আসবে।

তিনি বলেন, খ্যাতনামা বহুজাতিক কোম্পানি ও বড় বড় প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে ডাইরেক্ট লিস্টিং করা হবে। এ কাজে কালক্ষেপণ করা হবে না। এর ফলে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে একীভূত হওয়া ৫টি ব্যাংক ও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, এসব প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

বর্তমানে বিএসইসির ওপর কোনো রাজনৈতিক চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজারকে চাঙ্গা করার যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।

বাণিজ্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz