জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) বিকেলে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং ভবিষ্যৎ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে বলে তিনি জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশ অভিন্ন লক্ষ্য ও স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ভারত আশাবাদী। সফরটি দ্রুত বাস্তবায়িত হবে বলে তারা প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, গত ১২ জুন বেনাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে ঢাকায় পৌঁছান ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক দায়িত্ব গ্রহণ করেন।