জাতীয়

মেহেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি

মেহেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মাছরাঙা টেলিভিশনের দীর্ঘ ১৫ বছরের পথচলা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।