জাতীয়

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাধনা ত্রিপুরা। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনোজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, কুদরত আলী ও ওয়াজেদুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কৃষক সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।