মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
জাতীয়

ঝিনাইগাতী থানায় নতুন পুলিশ পিকআপ হস্তান্তর

ঝিনাইগাতী থানায় নতুন পুলিশ পিকআপ হস্তান্তর

ঝিনাইগাতী প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী থানার আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে একটি নতুন পুলিশ পিকআপ প্রদান করা হয়েছে। ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দেওয়া এই যানবাহনটি টহল কার্যক্রম, অপরাধ দমন, জরুরি সেবা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের সক্ষমতা বাড়াবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

রোববার (২ আগস্ট) সকালে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে পিকআপটির চাবি আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে মরহুম ডা. সেরাজুল হকের ছেলে মো. মেজবাউল হক বাবু স্থানীয় পুলিশ কর্মকর্তাদের হাতে পিকআপের চাবি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর মোহাম্মদ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের সংশ্লিষ্টরা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থানায় দীর্ঘদিন ধরেই একটি পুলিশ পিকআপের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন এই যানবাহনটি পুলিশের টহল কার্যক্রম জোরদার, অপরাধ দমন, জরুরি সেবা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও প্রয়োজনীয় যানবাহনের বিকল্প নেই। পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ট্রাস্টের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, নতুন পিকআপটি থানার সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে মরহুম ডা. সেরাজুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্রাস্ট সূত্রে জানা গেছে, শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট গত প্রায় ২৫ বছর ধরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz