মূল খবরে যান

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
মার্কিন ডিএফসির অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, খুলছে বেসরকারি বিনিয়োগের নতুন দুয়ারপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: রুমী সভাপতি, রিমু সাধারণ সম্পাদকজবিতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা সন্দেহে আটক ৫ কর্মকর্তা, প্রক্টরের কাছে সোপর্দআনুষ্ঠানিক শর্ত পেলে বিবেচনা করা হবে: শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীছোট এক পিতলের রিংয়ে বদলে গিয়েছিল যুদ্ধের মোড়: বিজ্ঞানী টিলি শিলিংয়ের গল্পডিজিটাল বিনোদন ও কাঠামোগত সংকটে কমছে পাঠকের সংখ্যা, বৈশ্বিক সূচকে পেছনের সারিতে বাংলাদেশনির্ধারিত সময়ে মজুরি কার্যকরের তাগিদ: স্থগিত সভা দ্রুত আহ্বানের দাবি পোশাকশিল্প মালিকদেরব্র্যান্ড প্রমোশন নিয়ে বিতর্ক: অপু বিশ্বাস ও পরীমণির পালটাপালটি মন্তব্য
সাহিত্য

রবীন্দ্রনাথের ৮৫তম প্রয়াণ দিবস

সারা দেশে শ্রদ্ধা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত

রবীন্দ্রনাথের ৮৫তম প্রয়াণ দিবস

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস আজ পালিত হচ্ছে। বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণে কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তাঁর জীবনাবসান ঘটেছিল। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৯৪১ সালের ৭ আগস্ট তিনি পরলোকগমন করেন।

দেশের বিভিন্ন স্থানে শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সেমিনার ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজধানীতে ছায়ানট মিলনায়তনে গীতিনাট্য ‘শ্যামা’ মঞ্চায়ন করা হয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ‘ইতি রবীন্দ্রনাথ’ শীর্ষক রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তির বিশেষ সন্ধ্যার আয়োজন করা হয়। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করে।

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে অমর অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা। তাঁর সৃষ্টিকর্ম আজও দুই বাংলার মানুষের হৃদয়ে সমানভাবে বেঁচে আছে। প্রয়াণ দিবসে তাঁর মানবতাবাদী দর্শন ও সাহিত্যিক ঐতিহ্যকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়।

সাহিত্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz