মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন অভিযুক্ত শীর্ষ মাদক কারবারিউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রীজিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবারআমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলামহেডলাইন:দেশবাসী স্বর্ণ কম কেনায় দাম কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ: নরেন্দ্র মোদিদেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবেইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্পবিটকয়েনের দরপতন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
খেলা

২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের পরাজয় নিয়ে সিরিজ শেষ করেছে ভারত। তবে দলের এমন হারের দিনেও ব্যাট হাতে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়ে নতুন ইতিহাস রচনা করেছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের পরাজয় নিয়ে সিরিজ শেষ করেছে ভারত। তবে দলের এমন হারের দিনেও ব্যাট হাতে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়ে নতুন ইতিহাস রচনা করেছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

ক্যারিবীয় বোলারদের বিপক্ষে ৯২ রানের এক অনবদ্য ইনিংস খেলার পথেই ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ওপেনার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন তিনি। এর মাধ্যমে ভেঙে যায় কিংবদন্তি ব্যাটার ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারের দীর্ঘ ২২ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড।

আন্তর্জাতিক ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করতে রোহিত শর্মার লেগেছে মাত্র ২০২টি ম্যাচ। অন্যদিকে শচীন টেন্ডুলকারের এই রেকর্ড গড়ার ক্ষেত্রে লেগেছিল ২১৪ ম্যাচ। অর্থাৎ শচীনের চেয়ে ১২ ম্যাচ কম খেলেই ওপেনিং ব্যাটার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের নতুন চূড়ায় পৌঁছালেন রোহিত।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে ওপেনার হিসেবে ১০ হাজার বা তার বেশি রান সংগ্রাহক মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে তালিকায় স্থান করে নিলেন রোহিত। এই তালিকার অন্য তিন শীর্ষ ব্যাটার হলেন শচীন টেন্ডুলকার (১৫,৩১০ রান - ৩৪০ ইনিংস), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (১২,৭৪০ রান - ৩৮৩ ইনিংস) এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১০,১৭৯ রান - ২৭৪ ইনিংস)।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz