মূল খবরে যান

বুধবার, ২১ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্তশেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁনচট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানভেদরগঞ্জের আবাসিক হোটেল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার, টাকা দাবির অভিযোগবাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে৪০ লাখ কৃষকের কাছে পৌঁছাবে কৃষক কার্ড, মিলবে আবহাওয়ার পূর্বাভাস: প্রধানমন্ত্রীআসামে দুই দিনে ১১০০টির বেশি মুসলিম পরিবার উচ্ছেদচট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সারাদেশ

রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গোৎসবের নবমী উপলক্ষে ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দিনব্যাপী সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসূচি অনুযায়ী, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে যাবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।

রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। কর্মসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

এরপর দুপুর সোয়া ২টায় রাজশাহী সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতি ও বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দর থেকে নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।

চট্টগ্রামের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে ৭টায় চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। পরে রাত পৌনে ৮টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত সোয়া ৯টায় তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সরকারের নীতি হলো, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সারাদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ বছর পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানো হয়েছে এবং পূজামণ্ডপগুলোতে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর এই সফরে দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরার কর্মসূচি রয়েছে। 

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।