মূল খবরে যান

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি: আইজিপিনির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পুনরায় লড়ার দাবি ট্রাম্পেরবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ‘চুমু দেওয়া শিক্ষক বা নেতারও কাজ নয়’—রাশেদ খাঁনঅপপ্রচার চালিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভীমাদ্রাসায় বলাৎকার দুঃখজনক ও লজ্জাজনক, সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী কায়কোবাদবিশ্বব্যাপী সাইবার সতর্কতায় ৩ দিন ধরে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ব্যাংকিং সেবা স্বাভাবিকসরকারি ফি ২০ টাকা, নকল পেতে খসল ১,৯০০ টাকা! লালবাগ ভূমি অফিসে চরম অরাজকতা
রাজনীতি

বজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

বজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাজারে সবজির যে দাম, তাতে সবজি কিনতে গেলেও মনে হয় মাংস কিনতে এসেছেন গ্রাহকরা। এভাবে চলতে থাকলে দেশের মানুষ একসময় গরুর মাংস ও ইলিশ মাছের কথা ভুলেই যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, "নির্বাচনের পর আশা করা হয়েছিল গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। গত ৭-৮ মাসে নিত্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। পাশাপাশি এলপিজি গ্যাস ও বিদ্যুতের দামও হু-হু করে বেড়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, জ্বালানি তেলের দাম দ্রুততম সময়ে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। অথচ সাধারণ মানুষের এই সীমাহীন দুর্ভোগ নিরসনে সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

৩০ অক্টোবর গণবিক্ষোভের ডাক

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয়ের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনসিপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করবে।

এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে দেশব্যাপী সপ্তাহব্যাপী গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান আসিফ মাহমুদ।

পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং সদস্যসচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।