মূল খবরে যান

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
যুবদল নেতা শাকের হত্যা: সংগঠনের আরেক নেতাসহ গ্রেফতার ২দুর্গাপূজার মণ্ডপে যাওয়া নিয়ে সমালোচনা, ফেসবুকে রুমিন ফারহানার জবাবঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘চাম্পি’!তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’দুর্গোৎসবে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা, প্রযুক্তির ব্যবহার আনসার-ভিডিপিরফেসবুক স্টোরিতে ‘আগ্নেয়াস্ত্র’ প্রদর্শনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, সাঁথিয়ায় তোলপাড়পাঁচ বছরেও হয়নি পাকা সেতু, ঝুঁকিপূর্ণ কাঠের পুলে পারাপার হাজারো মানুষেরখেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্কুল পর্যায়ে ক্রীড়া শিক্ষা চালু: প্রধানমন্ত্রী
রাজনীতি

দুর্গাপূজার মণ্ডপে যাওয়া নিয়ে সমালোচনা, ফেসবুকে রুমিন ফারহানার জবাব

দুর্গাপূজার মণ্ডপে যাওয়া নিয়ে সমালোচনা, ফেসবুকে রুমিন ফারহানার জবাব

পূজামণ্ডপে গিয়ে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ নিয়ে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ধর্ম, সামাজিক অনাচার ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে বিভিন্ন অপরাধ ও অনিয়মের উদাহরণ তুলে ধরে রুমিন ফারহানা লেখেন, ‘বলাৎকারে ধর্ম যায় না’, ‘ঘুষ খেলে ধর্ম যায় না’, ‘শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না’, ‘মানুষ খুনে ধর্ম যায় না’ এবং ‘নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না’।

এভাবে মোট ২২টি বিষয় উল্লেখ করে তিনি অন্যায় ও অনৈতিক কাজের ক্ষেত্রে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহারের সমালোচনা করেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

দুর্গাপ্রতিমার হাতের সংখ্যা নিয়েও মন্তব্য

একই পোস্টে নিজের একটি সম্পাদিত ছবি শেয়ার করে দেবী দুর্গার প্রতিমার হাতের সংখ্যা নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

যে ঘটনায় শুরু হয় আলোচনা

এর আগে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরের সূর্যকান্দি দাসপাড়ার একটি পূজামণ্ডপে যান রুমিন ফারহানা। সেখানে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শনের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাটি নিয়ে বিতর্কের মধ্যেই ধর্মীয় সহনশীলতা ও সামাজিক অনাচার প্রসঙ্গে তাঁর ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।