হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (২১ অক্টোবর) রাতে বুকে ব্যথা অনুভব করায় আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি হাসপাতালে গিয়ে আব্দুল মঈন খানের খোঁজখবর নেন।
এ সময় তিনি আব্দুল মঈন খানের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।




