জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম। আর সদস্যসচিব করা হয়েছে আখতার হোসেনকে।
শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুগ্ম আহ্বায়ক পদে ১৫ জন
পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৫ জন। তারা হলেন—
১. অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ২. আরিফুল ইসলাম আদীব ৩. ড. আতিক মুজাহিদ ৪. আব্দুল হান্নান মাসউদ ৫. আলী আহসান জুনায়েদ ৬. সারোয়ার তুষার ৭. আকরাম হুসাইন ৮. সালেহ উদ্দিন সিফাত ৯. ডা. মাহমুদা আলম মিতু ১০. নুসরাত তাবাসসুম ১১. মনিরা শারমিন ১২. ব্যারিস্টার সানি আব্দুল হক ১৩. মাহবুব আলম ১৪. অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ১৫. মাওলানা আশরাফ মাহাদী
যুগ্ম সদস্যসচিব পদে ৬ জন
কমিটিতে যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ছয়জন। তারা হলেন—
- আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক)
- এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ)
- মো. নিজাম উদ্দিন
- নাহিদা সারোয়ার নিভা
- ফরিদুল হক
- মো. আতাউল্লাহ
রাজনৈতিক পর্ষদেও নতুন সদস্য
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাশাপাশি এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যদের নামও প্রকাশ করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ কে ফ্লোরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন এই কমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সূত্র: এনসিপির সংবাদ বিজ্ঞপ্তি।




