মূল খবরে যান

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ইনস্টাগ্রামে ফলো করেন না বিজয়, রাশমিকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানা যাচ্ছেপ্রকাশ পেল 'ডি থ্রি ট্রফি' টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি, উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ বরিশালেআলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পাট-পেঁয়াজ-চালসহ ৯ গুদাম পুড়ে ছাই, ক্ষতি কোটি টাকাআট দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু, বন্দরে ফিরল প্রাণচাঞ্চল্যপ্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো একনেকের বৈঠক, পিছাল ১৫ প্রকল্পটানা চার দফায় স্বর্ণের দামে বড় পতন, কমল ১০ হাজার টাকার বেশিজীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে উত্তাল বিক্ষোভ: সংঘর্ষ ও ভাঙচুর, গ্রেফতার প্রায় ১০০০প্রধানমন্ত্রীর সফর ঘিরে তাড়াহুড়ো করে সংস্কার: ৭ দিনও টিকল না রংপুরের সেই সড়ক!
খেলা

প্রকাশ পেল 'ডি থ্রি ট্রফি' টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি, উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ বরিশালে

প্রকাশ পেল 'ডি থ্রি ট্রফি' টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি, উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ বরিশালে

দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন উন্মাদনা নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। জমকালো এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, রোমাঞ্চকর প্লে-অফ পর্ব এবং ফাইনাল লড়াই অনুষ্ঠিত হবে বরিশালের ঐতিহাসিক কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে।

আগামী ১৫ ডিসেম্বর বরিশালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন। টুর্নামেন্টের বরিশাল ভেন্যুর পাশাপাশি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে।

গ্রুপ পর্বের খেলা শেষে ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। ফাইনালসহ প্লে-অফের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে। আগামী ৩১ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। তবে কোনো কারণে ম্যাচে বাঁধা সৃষ্টি হলে তার জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

একনজরে ‘ডি থ্রি ট্রফি’ টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি:

গ্রুপ পর্ব:

  • ১৫ ডিসেম্বর: অ্যাকমি বনাম ফরচুন (দুপুর ২:৪৫, বরিশাল)

  • ১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)

  • ১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার (সকাল ১১:০০, মিরপুর)

  • ১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার (দুপুর ২:৪৫, বরিশাল)

  • ২০ ডিসেম্বর: অ্যাকমি বনাম ওয়ালটন (দুপুর ২:৪৫, মিরপুর)

  • ২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)

  • ২২ ডিসেম্বর: অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)

  • ২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)

  • ২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন (সকাল ১১:০০, মিরপুর)

প্লে-অফ ও ফাইনাল পর্ব (সব ম্যাচ বরিশালে):

  • ২৭ ডিসেম্বর (এলিমিনেটর): তৃতীয় দল বনাম চতুর্থ দল (সকাল ১১:০০)

  • ২৭ ডিসেম্বর (প্রথম কোয়ালিফায়ার): প্রথম দল বনাম দ্বিতীয় দল (বিকেল ৩:৩০)

  • ২৯ ডিসেম্বর (দ্বিতীয় কোয়ালিফায়ার): প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল (দুপুর ২:৪৫)

  • ৩১ ডিসেম্বর (ফাইনাল): প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (দুপুর ২:৪৫)

    (রিজার্ভ ডে: ১ জানুয়ারি, ২০২৭)

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।