মূল খবরে যান

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
পটিয়ায় সিএনজিতে তুলে গরু চুরির চেষ্টা: হাতেনাতে আটক ২ নারী, পুরুষ সহযোগীরা পলাতকজাতীয় কন্যাশিশু দিবস: কন্যাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আহ্বানব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কেএম ফরিদ আমিন গ্রেপ্তারপরিস্থিতি কতটা অবনতি হলে পুলিশকে একাকী চলাচলে নিষেধাজ্ঞা দেয়’: সরকারপ্রধানের উদ্দেশ্যে গোলাম পরওয়ারমিরসরাই ও ছাগলনাইয়া সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৫০টি ভারতীয় গরু ও বিপুল পরিমাণ মদ জব্দডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ছাড়াল দুই হাজারবিশ্ব ইজতেমা ২০২৭ ঘিরে বিভ্রান্তি নিরসনে ওলামা-মাশায়েখের ৫ দফা দাবি, টঙ্গী হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট চান আলেমরানারায়ণগঞ্জে লিংক রোডের পাশ থেকে হাত-পা বাঁধা তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার
রাজনীতি

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা এনসিপির, হতাহত বাংলাদেশিদের সহায়তার দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের নজিরবিহীন ও প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই হামলায় দুই জন বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত এবং অন্তত তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া ওমরাহযাত্রী থাকার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা এনসিপির, হতাহত বাংলাদেশিদের সহায়তার দাবি

রোববার (১১ অক্টোবর ২০২৬) এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও সমবেদনা জানানো হয়।

বাংলাদেশিদের জরুরি সহায়তা ও মরদেহ ফেরানোর আহ্বান

বিবৃতিতে এনসিপি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৌদি আরবের সরকার ও সেদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে।

হামলায় হতাহত বাংলাদেশিদের দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিহত দুই বাংলাদেশির মরদেহ সম্মানজনকভাবে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং বিমানবন্দরে তৈরি হওয়া বিশৃঙ্খলায় আটকে পড়া হজ ও ওমরাহযাত্রীসহ সাধারণ যাত্রীদের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা নিশ্চিত করতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বেসামরিক স্থাপনায় হামলার প্রতিবাদ ও আইনি উদ্যোগের জোর দাবি

জাতীয় নাগরিক পার্টির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেকোনো পরিস্থিতিতে বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরকারী এবং বিমানবন্দর বা বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক অপরাধ আইনের মূল ভিত্তি। এনসিপি বেসামরিক স্থাপনায় এমন রক্তক্ষয়ী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দেয়।

পাশাপাশি, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা নিরসন ও নিরপরাধ মানুষের জীবন রক্ষায় অবিলম্বে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে দলটি।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে