মূল খবরে যান

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলমএকই বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক: মামাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করল ভাগনে!সাভারে ছাত্রীকে ধর্ষণের মামলার পর বাদীকেই ৭৭ লাখ টাকা লুটের আসামি করল শিক্ষকের ছেলেইসরাইল নির্বাচনের সম্ভাব্য ৮টি চিত্র: কী হতে যাচ্ছে নেতানিয়াহুর ভাগ্য?শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা থাকা জরুরি: ড. আজহারীতারেক রহমানকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য: সেই আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠিবকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা: খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু, আটক ১হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, বছরের মোট প্রাণহানি ১২২৭
সারাদেশ

ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম

ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি থেকে কাউকে দলীয় প্রার্থী বা সমর্থন ঘোষণা দেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির বর্তমান প্রশাসক আবদুস সালামকে মেয়র প্রার্থী হিসেবে উল্লেখ করছেন। এ বিষয়ে গণমাধ্যমের বিভ্রান্তি দূর করে প্রতিমন্ত্রী বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দয়াগঞ্জে একটি অনুষ্ঠানে দেওয়া আমার বক্তব্যের সম্পূর্ণ অংশ প্রচার করা হয়নি, আংশিক তুলে ধরা হয়েছে। আমি সেখানে কাউকে দলীয় প্রার্থী বা দল-সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দিইনি।”

তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, “আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা সরাসরি মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। দল থেকে কেবল সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে, যা দলগত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হবে। আমি সেদিন বলেছিলাম— সালাম সাহেব যদি মেয়র প্রার্থী এবং টিপু সাহেব যদি কাউন্সিলর প্রার্থী হন, তবে তাদের আপনারা বিবেচনা ও সমর্থন করবেন।”

এদিন বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪৮ জন মেধা ও সুবিধাবঞ্চিত ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এ বাইসাইকেল বিতরণ, স্বাস্থ্যশিবির ও ফ্রি চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।