মূল খবরে যান

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলমএকই বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক: মামাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করল ভাগনে!সাভারে ছাত্রীকে ধর্ষণের মামলার পর বাদীকেই ৭৭ লাখ টাকা লুটের আসামি করল শিক্ষকের ছেলেইসরাইল নির্বাচনের সম্ভাব্য ৮টি চিত্র: কী হতে যাচ্ছে নেতানিয়াহুর ভাগ্য?শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা থাকা জরুরি: ড. আজহারীতারেক রহমানকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য: সেই আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠিবকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা: খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু, আটক ১হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, বছরের মোট প্রাণহানি ১২২৭
বিশ্ব

ইসরাইল নির্বাচনের সম্ভাব্য ৮টি চিত্র: কী হতে যাচ্ছে নেতানিয়াহুর ভাগ্য?

ইসরাইল নির্বাচনের সম্ভাব্য ৮টি চিত্র: কী হতে যাচ্ছে নেতানিয়াহুর ভাগ্য?

আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরাইলের বহুল আলোচিত সাধারণ নির্বাচন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ ও পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আঞ্চলিক সংঘাতের মধ্যে এটিই দেশটির প্রথম নির্বাচন। এ নির্বাচনে নেসেটের (পার্লামেন্ট) ১২০টি আসনের লড়াইয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতা ধরে রাখা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইসরাইলের আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক জটিল নির্বাচনী ব্যবস্থায় এককভাবে কোনো দলের সরকার গঠনের ইতিহাস নেই; প্রয়োজন পড়ে অন্তত ৬১টি আসনের যৌথ সমর্থন। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, বিরোধী জোট পেতে পারে ৫২টি আসন এবং নেতানিয়াহুর ধর্মীয় জাতীয়তাবাদী জোটের ঝুলিতে যেতে পারে ৫০টি আসন।

সংকটময় এই নির্বাচনে ঠিক কী ঘটতে পারে, তা নিয়ে উঠে এসেছে সম্ভাব্য আটটি রাজনৈতিক দৃশ্যপট:

১. আবারও সরকার গঠন করতে পারেন নেতানিয়াহু

জনমত জরিপে কিছুটা পিছিয়ে থাকলেও লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহু তাঁর পুরোনো কট্টর ডানপন্থি ও ধর্মীয় ঐতিহ্যগত মিত্রদের এক ছাতার নিচে এনে আবারও জোট সরকার গঠন করে ক্ষমতায় টিকতে পারেন।

২. বিরোধীদের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ সরকার

নেতানিয়াহুকে সরানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া প্রধান বিরোধী দলগুলো এককভাবে ৬১ বা তার বেশি আসন পেয়ে সরকার গঠন করতে পারে। তবে এ জোটে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট নাকি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে আলোচনা এখনও স্পষ্ট নয়।

৩. রা’আমকে নিয়ে জোট সরকার

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দল ‘রা’আম’ জোটের ভারসাম্য গড়ে দিতে পারে। বিরোধী জোটের সরকার গঠনে কিছু আসনের ঘাটতি থাকলে ২০২১ সালের মতো আবারও তাঁরা এই সমঝোতায় যেতে পারেন।

৪. সংখ্যালঘু সরকার গঠন

কোনো পক্ষই ৬১ আসনের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে জয়েন্ট লিস্টের মতো দলগুলোর বাইরে থেকে দেওয়া ‘সুরক্ষা বলয়’ সমর্থন নিয়ে একটি দুর্বল ও ঝুঁকি নির্ভর সংখ্যালঘু সরকার গঠিত হতে পারে।

৫. জাতীয় ঐক্যের সরকার

জাতীয় সংকট বা অচলাবস্থা কাটানোর উদ্দেশ্যে অতীতে যেমনটি ঘটেছিল, তেমনই ডানপন্থি ও বিরোধী দলগুলো সমঝোতা করে বড় পরিসরে একটি 'জাতীয় ঐক্যের সরকার' গঠন করতে পারে।

৬. পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার সমঝোতা

কোনো দল বা জোটের একক আধিপত্য না থাকলে নেতানিয়াহু, বেনেট বা লাপিদের মধ্যে পূর্বে দেখা যাওয়া চুক্তির মতো দুইজন শীর্ষ নেতা নির্দিষ্ট মেয়াদে পালাক্রমে (রোটেশনাল) প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সমঝোতায় আসতে পারেন।

৭. একই রাজনৈতিক শিবির থেকে বিকল্প প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর উপস্থিতির কারণে জোট গঠনে সমস্যা হলে তাঁরই ডানপন্থি শিবিরের অন্য কোনো অপেক্ষাকৃত গ্রহণযোগ্য মুখকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হতে পারে।

৮. সমঝোতা না হলে ফের নির্বাচন

রাজনৈতিক দলগুলোর চরম দর-কষাকষি ও মতভেদের কারণে শেষ পর্যন্ত কোনো জোটই ৬১ আসনের সমর্থন নিশ্চিত করতে না পারলে দেশকে আবারও নতুন নির্বাচনের মুখোমুখি হতে হতে পারে। সে ক্ষেত্রে নতুন সরকার না আসা পর্যন্ত নেতানিয়াহুই থেকে যাবেন তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।