মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক একজন এমপি ও শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাজধানীর ঝিগাতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে গ্রেপ্তারের কথা জানানো হয়। গ্রেপ্তাররা হলেন সংরক্ষিত আসনের এমপি ও কৃষকলীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সাবেক সহকারি প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু। ডিবি সূত্র জানায়, গ্রেপ্তাররা ঝিগাতলার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি-দক্ষিণের একটি টিম অভিযান চালায়। তারা দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এছাড়া চলমান দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র ও গোপন পরিকল্পনার তথ্য রয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে।

সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক একজন এমপি ও শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাজধানীর ঝিগাতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে গ্রেপ্তারের কথা জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন সংরক্ষিত আসনের এমপি ও কৃষকলীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সাবেক সহকারি প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তাররা ঝিগাতলার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি-দক্ষিণের একটি টিম অভিযান চালায়। তারা দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এছাড়া চলমান দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র ও গোপন পরিকল্পনার তথ্য রয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz