মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিনোদন

ওটিটিতে ৫ তরুণের ৫ শর্টফিল্ম

নবীন ও তরুণ নির্মাতাদের উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম চরকি। ভিন্ন ভাবনা ও নির্মাণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতে চরকিতে মুক্তি পেয়েছে পাঁচ নবীন ও তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো আহসান স্মরণ নির্মিত ‘আকাশে’, আবীর ফেরদৌস মুখর পরিচালিত ‘সুব্রত সেনগুপ্ত’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, মাহমুদ হাসানের ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ এবং নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’। কিছুদিন ধরেই নবীন ও তরুণ নির্মাতাদের জন্য সুযোগ তৈরির পরিকল্পনা করছিল চরকি কর্তৃপক্ষ। প্ল্যাটফরমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘সাধারণত দেখা যায় তরুণদের বানানো শর্টফিল্মগুলো চলচ্চিত্র উৎসবকেন্দ্রিক হয়ে থাকে বা নির্দিষ্ট কিছু দর্শকশ্রেণির মধ্যে প্রদর্শন করতে হয়। এরপর সেগুলো আর দেখানোর বা দেখার উপায় থাকে না। সেই সুযোগ তৈরি করতেই চরকির এ উদ্যোগ।’ ‘আকাশে’ শর্টফিল্মটি ড্রামা, কমেডি ঘরানার। যার কাহিনি নুরুদ্দীন নামের এক তরুণের আকাশে যাওয়ার স্বপ্ন নিয়ে। এর নির্মাতা আহসান স্মরণ বলেন, ‘আমার ফিল্ম আকাশে (In The Sky) চরকিতে মুক্তি পেয়েছে, বর্তমানে এর চেয়ে আনন্দের আর কোনো সংবাদ আমার কাছে নেই। চরকির এই উদ্যোগকে সম্মান জানাই। এটা আমার মতো অনেক নতুন ফিল্ম মেকারকে বড় কাজের অনুপ্রেরণা জোগাবে।’ ‘সুব্রত সেনগুপ্ত’ শর্টফিল্ম নির্মিত হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্য অবলম্বনে। নির্মাতা আবীর ফেরদৌস মুখর বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন মাসুদের অনুমতিতে আমরা এই কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি।’ নব্বই দশকের শেষের দিকে পরিবার, সমাজ, প্রেম, ধর্ম, রাজনীতির মতো বিভিন্ন কারণ কীভাবে সুব্রত সেনগুপ্তর জীবনকে প্রভাবিত করেছিল, তা ধীরে ধীরে প্রকাশিত হয় এ শর্টফিল্মে। ড্রামা ঘরানার শর্টফিল্ম ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’। এর নির্মাতা মাহমুদুল হাসান আদনান বলেন, ‘বানানোর প্রায় তিন বছর পর আমার কাজ ‘দ্য স্কাই গ্লুমি অ্যাট নাইট’ চরকির মাধ্যমে সবার কাছে পৌঁছাতে যাচ্ছে, যা আমার জন্য বড় আনন্দের মুহূর্ত। আমার এই ছবির রিলিজ আমাকে পরবর্তী ছবির দিকে নিয়ে যাবে এই আশা রাখি।’ অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশ্বাসঘাতকতার জেরে বিভার ব্যক্তি, পরিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নির্মম বাস্তবতা। সেখান থেকে পুনরারম্ভ করার গল্প নিয়ে নির্মিত ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’। এর নির্মাতা মাহমুদ হাসান বলেন, ‘দর্শকের সামনে আমার প্রথম সন্তানের মুখ দেখানোর দায়িত্ব চরকিকে দিতে পেরে আমি বেশ নিশ্চিন্ত বোধ করছি।’ ‘শব্দের ভেতর ঘর’-এর কাহিনি গড়ে উঠেছে বন্ধুত্ব ও স্বপ্ন-বাস্তবতার কঠিন লড়াই নিয়ে। এর নির্মাতা ফুয়াদ বলেন, ‘আমাদের এই জার্নি মূলত উপকূলীয় অঞ্চলের, যেখানে আমরা বলতে চেয়েছি, যে সমুদ্র আমাদের জীবন বাঁচায়, সেই সমুদ্র আমাদের জীবন গ্রাস করে। আমাদের সিনেমা চরকিতে রিলিজ হয়েছে এবং আমার কাছে মনে হয় চরকি বাংলাদেশে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছে।’

ওটিটিতে ৫ তরুণের ৫ শর্টফিল্ম

নবীন ও তরুণ নির্মাতাদের উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম চরকি। ভিন্ন ভাবনা ও নির্মাণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতে চরকিতে মুক্তি পেয়েছে পাঁচ নবীন ও তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো আহসান স্মরণ নির্মিত ‘আকাশে’, আবীর ফেরদৌস মুখর পরিচালিত ‘সুব্রত সেনগুপ্ত’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, মাহমুদ হাসানের ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ এবং নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’।

কিছুদিন ধরেই নবীন ও তরুণ নির্মাতাদের জন্য সুযোগ তৈরির পরিকল্পনা করছিল চরকি কর্তৃপক্ষ। প্ল্যাটফরমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘সাধারণত দেখা যায় তরুণদের বানানো শর্টফিল্মগুলো চলচ্চিত্র উৎসবকেন্দ্রিক হয়ে থাকে বা নির্দিষ্ট কিছু দর্শকশ্রেণির মধ্যে প্রদর্শন করতে হয়। এরপর সেগুলো আর দেখানোর বা দেখার উপায় থাকে না। সেই সুযোগ তৈরি করতেই চরকির এ উদ্যোগ।’

‘আকাশে’ শর্টফিল্মটি ড্রামা, কমেডি ঘরানার। যার কাহিনি নুরুদ্দীন নামের এক তরুণের আকাশে যাওয়ার স্বপ্ন নিয়ে। এর নির্মাতা আহসান স্মরণ বলেন, ‘আমার ফিল্ম আকাশে (In The Sky) চরকিতে মুক্তি পেয়েছে, বর্তমানে এর চেয়ে আনন্দের আর কোনো সংবাদ আমার কাছে নেই। চরকির এই উদ্যোগকে সম্মান জানাই। এটা আমার মতো অনেক নতুন ফিল্ম মেকারকে বড় কাজের অনুপ্রেরণা জোগাবে।’

‘সুব্রত সেনগুপ্ত’ শর্টফিল্ম নির্মিত হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্য অবলম্বনে। নির্মাতা আবীর ফেরদৌস মুখর বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন মাসুদের অনুমতিতে আমরা এই কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি।’ নব্বই দশকের শেষের দিকে পরিবার, সমাজ, প্রেম, ধর্ম, রাজনীতির মতো বিভিন্ন কারণ কীভাবে সুব্রত সেনগুপ্তর জীবনকে প্রভাবিত করেছিল, তা ধীরে ধীরে প্রকাশিত হয় এ শর্টফিল্মে।

ড্রামা ঘরানার শর্টফিল্ম ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’। এর নির্মাতা মাহমুদুল হাসান আদনান বলেন, ‘বানানোর প্রায় তিন বছর পর আমার কাজ ‘দ্য স্কাই গ্লুমি অ্যাট নাইট’ চরকির মাধ্যমে সবার কাছে পৌঁছাতে যাচ্ছে, যা আমার জন্য বড় আনন্দের মুহূর্ত। আমার এই ছবির রিলিজ আমাকে পরবর্তী ছবির দিকে নিয়ে যাবে এই আশা রাখি।’

অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশ্বাসঘাতকতার জেরে বিভার ব্যক্তি, পরিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নির্মম বাস্তবতা। সেখান থেকে পুনরারম্ভ করার গল্প নিয়ে নির্মিত ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’। এর নির্মাতা মাহমুদ হাসান বলেন, ‘দর্শকের সামনে আমার প্রথম সন্তানের মুখ দেখানোর দায়িত্ব চরকিকে দিতে পেরে আমি বেশ নিশ্চিন্ত বোধ করছি।’

‘শব্দের ভেতর ঘর’-এর কাহিনি গড়ে উঠেছে বন্ধুত্ব ও স্বপ্ন-বাস্তবতার কঠিন লড়াই নিয়ে। এর নির্মাতা ফুয়াদ বলেন, ‘আমাদের এই জার্নি মূলত উপকূলীয় অঞ্চলের, যেখানে আমরা বলতে চেয়েছি, যে সমুদ্র আমাদের জীবন বাঁচায়, সেই সমুদ্র আমাদের জীবন গ্রাস করে। আমাদের সিনেমা চরকিতে রিলিজ হয়েছে এবং আমার কাছে মনে হয় চরকি বাংলাদেশে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছে।’

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz