মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধাসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
খেলা

আবাহনীকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার (১৬ মে) তারা ৪-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে ১৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৮ পয়েন্ট অর্জন মোহামেডানের। পয়েন্ট টেবিলে আবাহনীর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে তারা। আবাহনীর অর্জন ২৮ পয়েন্ট। অবশ্য তারা মোহামেডানের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। মোহামেডানের বাকি আরো তিন ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচ জিতলে কিংবা তিন পয়েন্ট অর্জন করতে পারলে আবাহনীকে পেছনে ফেলে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগের শিরোপা জিতবে সাদা-কালো জার্সিধারীরা। অন্যদিকে, আবাহনীর বাকি চার ম্যাচ। এর মধ্যে যদি তারা একটি ম্যাচে হেরে যায়, তাহলে শিরোপা জয়ের উৎসব করবে মোহামেডান। শনিবার আবাহনীর মাঠে নামবে ফর্টিস এফসির বিপক্ষে।

আবাহনীকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে মোহামেডান

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে সানডে জোড়া গোল উপহার দেন। সুলেমান দিয়াবাতে করেন একটি গোল। অপর গোলটি করেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। চট্টগ্রাম আবাহনীর একমাত্র গোলদাতা হলেন সুমন হোসেন। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। পরের অর্ধে তিনটি গোল হয়েছে। একই দিন ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারায় ফকিরেরপুল ইয়াংমেন্সকে। বাংলাদেশ পুলিশ এফসির কাছে ১-০ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফলে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরেই রয়েছে কিংস। তবে টেবিলে চার নম্বরে উঠে এসেছে ব্রাদার্স। তাদের অর্জন ২৩ পয়েন্ট। অবশ্য পুলিশ এফসিরও অর্জন ২৩ পয়েন্ট। গোল গড়ে পিছিয়ে থাকায় পাঁচ নম্বরে রয়েছে পুলিশ এফসি।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz