মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিনোদন

এক নাটকে মোশাররফ করিমের ৮ নায়িকা

বর্ণাঢ্য ক্যারিয়ারে সংলাপের ডেলিভারি, শরীরী ভাষার স্বাতন্ত্র্য আর সাবলীল অভিনয় দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন মোশাররফ করিম। মোশাররফ করিম মানেই দুর্দান্ত । ‘মহানগর’-এর ওসি হারুন থেকে ‘মোবারকনামা’র মোবারকসহ অসংখ্য চরিত্র দিয়ে দর্শকের মনে তিনি দাগ কেটেছেন সিরিয়াস ও ইনটেন্স চরিত্রে অভিনয় দিয়ে। এবার তাকে দেখা যাবে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য়।

এক নাটকে মোশাররফ করিমের ৮ নায়িকা

বোহেমিয়ান ঘোড়া’য় ট্রাকড্রাইভার আব্বাস চরিত্রটি হইচইয়ের দর্শকদের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক। সে সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনেত্রী। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।

এ সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সে সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে আমার সম্পর্কটা তো বহুদিনের, তাই এই সিরিজটি নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস’।

হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়া ঘোড়া’য় অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশকিছু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এ সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন; গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।

বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক, তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে ‘বোহেমিয়া ঘোড়া’য় । মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুঁই করিমকে দর্শক দেখবেন একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ। তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান—যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুই নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী তার পুরো মুন্সিয়ানা দিয়েই নির্মাণ করেছেন সিরিজটি। তিনি বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে—সঙ্গে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যারা অভিনয় করেছেন, তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz