মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ ও ডাকসুর ফান্ডের স্বচ্ছতা চেয়ে ঢাবিতে বিক্ষোভ

ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িত ট্রেজারার অফিসের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ সব শিক্ষক-কর্মকর্তার অপসারণ এবং ডাকসু ও হল সংসদের ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাদের ঘেরাও।

ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ ও ডাকসুর ফান্ডের স্বচ্ছতা চেয়ে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করে তিন দফা দাবিতে সরব হন, যার কেন্দ্রে ছিল বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা এবং ক্যাম্পাসের নিরাপত্তা। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

ডাকসু নেতারা তাদের দাবিসমূহ নিয়ে ট্রেজারার অফিসে বিক্ষোভকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রক্টরের উপস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আন্দোলনরত নেতারা বিশেষত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে পুলিশে সোপর্দ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর আল্টিমেটাম দেন।

বক্তব্যে এবি জুবায়ের প্রশাসনকে অভিযুক্ত করে বলেন, ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে গ্রেপ্তারের আগ পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরবেন না। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত এই কর্মকর্তাকে নিরাপদে ক্যাম্পাস ত্যাগে সহায়তা করেছে। জুবায়ের আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা না আসা এবং টোকাই ও মাদক চক্র মুক্ত করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।

ডাকসু নেতাদের প্রধান তিন দফা দাবি ছিল সুনির্দিষ্ট: প্রথমত, হল সংসদ এবং ডাকসুর অতীতের সকল ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করা এবং ভবিষ্যত বাজেট স্বচ্ছভাবে উপস্থাপন করা। দ্বিতীয়ত, ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে মাদকচক্র ও ভবঘুরেদের নির্মূল করা এবং এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা। এবং তৃতীয়ত, গত ৩ আগস্ট, ২০২৪-এ খুনী হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্ব দেওয়া ট্রেজারার অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ সব ফ্যাসিবাদী দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত অপসারণ করে বিচারের মুখোমুখি করা।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz