মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

আগ্রহের কেন্দ্রে জামায়াত: লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কমনওয়েলথ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক

বুধবার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণ, লেভেল প্লেয়িং ফিল্ড এবং পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বিশদ আলোচনা করেছে।

আগ্রহের কেন্দ্রে জামায়াত: লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কমনওয়েলথ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক

২৯ অক্টোবর (বুধবার) সকালে মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। ড. দিনুষা পণ্ডিতরত্ন, মিসেস ন্যান্সি কানিয়াগো, মি সার্থক রায়, এবং মিসেস ম্যাডোনা লিঞ্চসহ এই প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দলের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তারা বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ এবং গণতন্ত্রকে টেকসইকরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষত, আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। কমনওয়েলথের প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে, তারা আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে।

বৈঠকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন। এই বৈঠকটি আসন্ন নির্বাচনে কমনওয়েলথের নিবিড় পর্যবেক্ষণের ইঙ্গিত বহন করছে।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz