মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম খান চুন্নুর নারী সমর্থকরা।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালীবাড়ি মোড়ে শেষ হয়। এতে সদর ও হোসেনপুরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী নেতাকর্মী যোগ দেন।

মিছিলে অংশ নেওয়ারা অভিযোগ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের বিরুদ্ধে অভ্যন্তরীণ অনিয়ম ও অযাচিত প্রভাব বিস্তারের অভিযোগ থাকায় তার মনোনয়ন বাতিল করা উচিত। মিছিল চলাকালে এসব দাবি তুলে নানা স্লোগান শোনা যায়।

মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা ও রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই শাহীন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা ত্যাগী নেতাদের বাদ দিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের হাইকমান্ডের কাছে তাই পুনর্বিবেচনার আবেদন জানাই।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়েছে। এর আগে মশাল মিছিলসহ নানা প্রতিবাদ কর্মসূচি হয়েছে। ৪ ডিসেম্বর মাজহারুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর থেকেই এ অসন্তোষ প্রকাশ্যে আসে।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী, সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু, সাবেক সহসভাপতি রুহুল হুসাইন, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz