মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিনোদন

‘বনলতা এক্সপ্রেস’-এর প্রস্তাব ফিরিয়ে তানজিকার আফসোস

‘বনলতা এক্সপ্রেস’-এর প্রস্তাব ফিরিয়ে তানজিকার আফসোস

‘বনলতা এক্সপ্রেস’-এর প্রস্তাব ফিরিয়ে তানজিকার আফসোস
বিনোদন প্রতিবেদক: এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ তৃতীয় সপ্তাহে পেরিয়েও দূরন্ত গতিতে এগিয়ে চলছে। দর্শকের অগণিত ভালোবাসায় একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে সিনেমাটি। তানিম নূর পরিচালিত এ অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তানজিকা জানান, যখন সিনেমাটির প্রস্তাব তাঁর কাছে আসে, তখন চরিত্রটি খুব বেশি বিস্তৃত ছিল না। সে কারণে তিনি মনে করেছিলেন, এই সিনেমায় কাজ না করলেও তেমন কোনো প্রভাব পড়বে না। তানজিকা বললেন, ‘আমাকে যখন সিনেমাটির জন্য প্রস্তাব করা হয়েছিল, তখন আমার চরিত্রটি সেভাবে বিস্তার লাভ করেনি। তাই মনে হয়েছিল সিনেমাটি আমি না করলেও কারো কোনো ক্ষতি হবে না। তবে মুক্তির পর যতবার সিনেমাটি দেখেছি, বারবার মনে হয়েছে—ইশ, কী বড় মিসটাই না করলাম!’ আফসোসের সুরে তিনি বলেন, লজ্জা লাগছে নিজের কাছে কেন যুক্ত হলাম না। এটা আমার জন্য সত্যিই দুঃখজনক ঘটনা। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ জীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন তানজিকা। এই অনুষ্ঠানে তিনি জানান, ২০১৩ সালেও ওপার বাংলার একটি ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। নিজের আত্মবিশ্বাস নিয়েও অকপট তানজিকা বলেন, ‘আমার আত্মবিশ্বাস এতটাই বেশি, মাঝে মাঝে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া। এক হাজার মেয়ের মাঝেও যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, আমি নিজের ওপর বিশ্বাস অনুভব করব।’
বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz