মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:   

জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বিএনপিকে সতর্ক করে বলেছেন, হাজার চেষ্টাতেও আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শনিবার জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশেটির আয়োজন করে জামায়াত।
 
সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিটির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ বীর বীক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টির চেয়াম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের নেতা, জামায়াতের মনোনয়ন সংরক্ষিত আসনে এমপি হতে যাওয়া জুলাইয়ের শিশু শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া বেগমসহ শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাইযোদ্ধাদের কয়েকজন। সমাবেশে দুই হাজারের বেশি জুলাইযোদ্ধা অংশ নেন। 

জামায়াত আমির বলেছেন, আওয়ামী লীগ জাতি ও বিরোধীদলকে যেভাবে ব্যঙ্গ করত এবং লাঠিয়াল দিয়ে কর্তৃত্ববাদ কায়েম করেছিল, সেই পথ অনুসরণ করেছে বিএনপি। রাষ্ট্রের যেখানে যেখানে সংস্কার দরকার, এর প্রত্যেকটির বিরোধিতা করছে বিএনপি। যা জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা।

বিএনপিকে সতর্ক করে জামায়াত আমির বরেছেন, জুলাই না হলে দেশে রাজনীতি থাকত না। আমাদের ভাই বোনদের স্বামী-সন্তানরা জীবন না দিলে ক্ষমতায় বসতে পারতেন না। শহীদ পরিবার যখন কাঁদছিল, তাদের পাশে যাওয়ার সময় ছিল না বিএনপির। তখন তারা নির্বাচন চেয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য।
 
শফিকুর রহমান বলেন, জুলাইয়ে আপামর ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। সবাই মাস্টারমাইন্ড। প্রত্যেক ব্যক্তি ও পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা কি পারছি আর পারিনি জবাবদিহিতা আছে।

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলায় জামায়াত আমির মাছুম মোস্তফার ওপর হামলা, শাহবাগ থানায় ডাকসু নেতাদের মারধরের ঘটনা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, এমন বাংলাদেশ তো জুলাইযোদ্ধারা চায়নি।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz