মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিনোদন

১১ মাসের জেলজীবন, বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

১১ মাসের জেলজীবন, বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

১১ মাসের জেলজীবন, বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্ক:

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। অভিনয়ের পাশাপাশি যুক্ত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর মামলায় জড়ায় এই অভিনেতার নাম। এমনকি মারধরের শিকার হয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন তিনি। প্রায় ১১ মাস জেলে ছিলেন।

অভিনেতা জানান, জেল থেকে ছাড়া পেয়েছেন গত ১৮ মার্চ। আর এই ১১ মাসের জেলজীবনই বদলে দিয়েছে তাকে, এমনটাই দাবি অভিনেতা সিদ্দিকের।

শুক্রবার বিকেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘জেলে ১০ মাস ২২ দিন ছিলাম। ওই সময়টা সঠিকভাবে ব্যবহার করেছি। তখন ভাবছিলাম আমি শিল্পী মানুষ। সময়টাকে কাজে লাগাই। আল্লাহই আমাকে পরিবর্তন করিয়েছেন।’

অভিনেতা বলেন, ‘জেলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। সেখান থেকে ধীরে ধীরে আমার মধ্যে পরিবর্তন আসে। আসলে জেলে প্রচুর চিন্তা করার টাইম পাওয়া যায়। আগের যেসব রুটিন ছিল সেটা পুরোটা পরিবর্তন হয়।’

জেলে লেখা আছে ‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’ এই লাইনটা সিদ্দিককে নাড়া দিয়েছে। তিনি বলেন, ‘তারা যেহেতু জেলে নিরাপদে রাখবে আমি নিজেই আলোর পথ খুঁজে নিয়েছি। সেই সাথে জেলে বসে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছি। নিজের উপর একটি বই লিখেছি। জেল থেকে বের হয়ে এখনও আমার সেই ট্রমা কাটেনি। শারীরিক ও মানসিকভাবে আগের রুলসের মধ্যে যাচ্ছে।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘বর্তমানে আমি পরিবারকে সময় দিচ্ছি। ওখানে যে গল্পগুলো লিখেছি সেই কাজগুলো করবো, জেলে যাওয়ার দিন থেকে জেলজীবন ও আমার নিজের পরিবর্তন নিয়ে বই লিখছি সেই কাজগুলো গোছাচ্ছি। হয়তো কিছুদিন পর থেকে কাজ শুরু করবো।

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz