মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশেষ সংবাদ

স্কুল ফিডিংয়ে দুর্নীতিতে  শিক্ষক হাবিব বরখাস্ত

স্কুল ফিডিংয়ে দুর্নীতিতে  শিক্ষক হাবিব বরখাস্ত

স্কুল ফিডিংয়ে দুর্নীতিতে  শিক্ষক হাবিব বরখাস্ত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মো. হাবিবুর রহমান নামের এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ৬৫ নম্বর সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত ২১ মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। 

আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী ২১ মে থেকে ওই শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নে শিক্ষার্থীদের খাবারে নির্ধারিত ডিম দেওয়ার বিষয়ে স্থানীয় সরবরাহকারীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের পরিকল্পনা করছিলেন শিক্ষক হাবিবুর রহমান। সম্প্রতি সরবরাহকারীর সঙ্গে তার কথোপকথন ও যোগসাজশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা দপ্তরের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত ১১ মে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ সম্পন্ন করে। গত ২১ মে কমিটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে ওই শিক্ষকের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং জনস্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, এই আদেশের অনুলিপি ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি), বরিশাল বিভাগীয় উপপরিচালক এবং মঠবাড়ীয়া উপজেলা হিসাবরক্ষণ ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

বিশেষ সংবাদ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz