রাজনীতি

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা।

১১ জুন বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৪২ হাজার ২৯১ কোটি টাকা, যা বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আগের অর্থবছরে এ খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল, যা সংশোধিত বাজেটে দাঁড়ায় ৪০ হাজার ৫০২ কোটি টাকায়।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫৯ কোটি টাকা।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হয়।