মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কালিয়ায় বিএনপির মিছিলে হামলা ও হতাহতের ঘটনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে অভিযোগকালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যুস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরপোশাক খাতের অস্থিরতা দীর্ঘায়িত হলে বড় চাপে পড়বে ব্যাংক খাত: রফতানি ও ঋণ পরিশোধ নিয়ে গভীর শঙ্কাতাবেদারি শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াতের: ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচিশুটিং শেষে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ করব: ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আইনি লড়াইয়ে ফারিন খানরিকেলটনের সেঞ্চুরি ও রাবাদা-বাভুমার ফিফটিতে ৫৫৭ রান দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ
অন্যান্য

সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না

সঠিক আক্বীদা ও আদর্শ লালন করা বর্তমান ফেতনা-ফাসাদের যুগে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সাথে দুনিয়া ও আখিরাতে মুক্তির একমাত্র পথ। সঠিক আক্বীদা ছাড়া যেমন কোনো আমল কবুল হয় না, তেমনি সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না।

সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না

সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না

মাওলানা সিরাজুল ইসলাম

সঠিক আক্বীদা ও আদর্শ লালন করা বর্তমান ফেতনা-ফাসাদের যুগে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সাথে দুনিয়া ও আখিরাতে মুক্তির একমাত্র পথ। সঠিক আক্বীদা ছাড়া যেমন কোনো আমল কবুল হয় না, তেমনি সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না। ইসলামে আক্বীদা হলো একটি ইমারতের ভিত্তির মতো। ভিত্তি দুর্বল হলে যেমন বহুতল ভবন ধসে পড়ে, তেমনি আক্বীদা বা বিশ্বাসে ভেজাল থাকলে জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হয়না বাতিল হয়ে যায়। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবন কেমন হবে, তার যে রূপরেখা আল্লাহ ও তাঁর রাসুল (সা.) দিয়েছেন, সেটাই হলো ইসলামী আদর্শ। অথচ আজ আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে পশ্চিমা সংস্কৃতি কিংবা কুসংস্কারকে আদর্শ বানিয়ে নিয়েছি। বর্তমান যুগে চারিদিকে বিভ্রান্তি আর ফেতনার এই সময়ে নিজের ও পরিবারের ঈমান-আক্বীদা রক্ষা করে জীবন চালাতে হলে আমাদের কিছু বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। তা হলো- কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন,  শিরক ও বিদআত থেকে দূরে থাকা, হালাল উপার্জন নিশ্চিত করা, হারামকে পরিত্যাগ করা, পরিবারকে দ্বীনি পরিবেশে গড়ে তোলা, সৎ সঙ্গ ও পরিবেশ নির্বাচন। বর্তমানে সোশ্যাল মিডিয়া, নাস্তিক্যবাদী চিন্তা এবং ভোগবাদী জীবন ব্যবস্থা আমাদের আক্বীদা ও চরিত্রকে গ্রাস করছে। এই স্রোতে ভেসে না গিয়ে আমাদের বুক চিতিয়ে দাঁড়াতে হবে।

অন্যান্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz