মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধাসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
খেলা

বিশ্বকাপ সম্প্রচারস্বত্বে বিটিভির জন্য ভ্যাট ছাড় দিল এনবিআর

বিশ্বকাপ সম্প্রচারস্বত্বে বিটিভির জন্য ভ্যাট ছাড় দিল এনবিআর

বিশ্বকাপ সম্প্রচারস্বত্বে বিটিভির জন্য ভ্যাট ছাড় দিল এনবিআর

অনলাইন ডেস্ক:

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচ সম্প্রচারের জন্য কেনা অল মিডিয়া রাইটসের বিপরীতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার। তবে এ সুবিধা পেতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটিকে চারটি শর্ত পালন করতে হবে।

গত ২ জুলাই বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, ২৩ জুন থেকে এ ভ্যাট অব্যাহতি কার্যকর হবে।

চলমান ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের জন্য বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে অল মিডিয়া রাইটস কিনেছে। এ বাবদ ব্যয় হচ্ছে ৭৩ কোটি টাকা। এই অর্থের ওপর প্রযোজ্য ভ্যাট অব্যাহতির অনুমোদন দেওয়া হয়েছে।

তবে আইআরডি চারটি শর্তে এ সুবিধা দিয়েছে।  

প্রথমত, কেবল বিটিভির ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস কেনার বিপরীতে পরিশোধযোগ্য ব্যয়ের ক্ষেত্রেই এ ভ্যাট অব্যাহতি প্রযোজ্য হবে।

দ্বিতীয়ত, সম্প্রচারস্বত্ব কেনার জন্য পরিশোধ করা অর্থের বিস্তারিত হিসাব অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে জানাতে হবে।

তৃতীয়ত, সাবলাইসেন্সি প্রতিষ্ঠানগুলো এ ভ্যাট অব্যাহতির আওতায় থাকবে না।

চতুর্থত, বিশ্বকাপের অল মিডিয়া রাইটস ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে অন্য কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

এর আগে ৭ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিটিভির জন্য ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ৭৩ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কেনার সিদ্ধান্ত হয়।

সরকারি তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে বিটিভির ব্যয় আগের আসরের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম হয়েছে।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz