'দেশ ছাড়বেন না বলেছিলেন কিন্তু গেছেন, এবারও আসবেন না'
অনলাইন ডেক্স:
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার আশা প্রকাশ করেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে আসবেন না।
১০ জুলাই শুক্রবার বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আচ্ছা দেখেন, তিনি তো বলেছিলেন তিনি দেশ ছেড়ে যাবেন না। তিনি গেছেন কি না? গেছেন তো। এখন তিনি বলছেন দেশে আসবেন, কিন্তু তিনি আসবেন না।