মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধাসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
খেলা

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ক্রীড়া ডেস্ক

মঙ্গলবার অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। তার একদিন পর বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। যে ঐতিহাসিক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় এই ম্যাচ সামনে রেখে জার্সি নিয়ে ফিফাকে বিশেষ অনুরোধ করেছে আলবিসেলেস্তেরা। ঐতিহ্যগত হোম কিটের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তাদের নীল অ্যাওয়ে জার্সি পরতে চায় আর্জেন্টিনা। এজন্য ফুটবলের বিশ্ব সংস্থার অনুমতি চেয়েছে তারা। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল গতকাল রোববার সন্ধ্যায় এনিয়ে তথ্য দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা।’

এখনো ফিফা আর্জেন্টিনাকে এই অ্যাওয়ে জার্সিতে খেলার অনুমোদন দেয়নি। তবে এদুল জানিয়েছে, মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে, ‘মঙ্গলবার এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ চলতি বিশ্বকাপে কেবল একবার এই নীল জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তারা সেটি পড়েছিল। ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল মেসিরা।

নীল জার্সি কি সৌভাগ্যের প্রতীক? অ্যাওয়ে কিট পরে খেলার জন্য আর্জেন্টিনার অনুরোধের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। খুব সম্ভবত এটি কুসংস্কার ও সৌভাগ্য সম্পর্কিত, যেটা আর্জেন্টিনায় ‘কাবালা’ নামে পরিচিত।

আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসে পাঁচবার থ্রি লায়নদের মুখোমুখি হয়েছে। তিনবার নকআউটে। ইংল্যান্ড তিন ম্যাচ জিতে কিছুটা এগিয়ে, আর্জেন্টিনার জয় দুটি। এর মধ্যে ১৯৮৬ সালের বিখ্যাত কোয়ার্টার ফাইনাল রয়েছে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ছিল আলোচিত। আরেকটি জয় এসেছিল ১৯৯৮ সালের শেষ ষোলোতে, পেনাল্টিতে।

উল্লেখ্য, আর্জেন্টিনা যে দুইবার ইংল্যান্ডকে হারিয়েছে, প্রত্যেকবার তারা ডোরাকাটা নীল ও সাদা হোম জার্সির বদলে তাদের আকাশী নেভি বা গাঢ় নীল রঙয়ের অ্যাওয়ে জার্সি পরেছিল।

সম্ভবত এই কারণেই আর্জেন্টিনা এবারও নীল জার্সি পরে মাঠে নামতে চাইছে। আর যখন ফুটবলের ব্যাপার আছে, তখন আর্জেন্টাইন সংষ্কৃতিতে কাবালা গোপন কোনো বিষয় নয়।

কুসংস্কারের বিষয়টি একপাশে সরিয়ে রাখলে আর্জেন্টিনার এই জার্সি পরে খেলার অনুরোধ স্বাভাবিক। কারণ ফিফা সেমিফাইনালের জন্য ইংল্যান্ডকে হোম টিম হিসেবে তালিকাভুক্ত করেছে। তাতে করে স্বাভাবিকভাবে আর্জেন্টিনাকে অ্যাওয়ে কিট পরতে হবে।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz